
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে আবরারুল হক নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) উপজেলার মাইজখার ইউনিয়নের পূর্ব মাইজখার (তিতপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবরারুল হক ওই গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।
শিশুটির বাবা আব্দুর রহমান জানান, রোববার দুপুর আনুমানিক ১টার দিকে খেলার ছলে পুকুরে পড়ে যায় আবরারুল হক। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ৩টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC