
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় মধ্যরাতে প্রবাসীর ঘরের দরজা ভেঙে ডাকাতি সংগঠিত হয়। এসময় ওই পরিবারের শিশুসহ চার নারীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতদল। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনগত রাত আড়াইটায় চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের আয়েত আলী মেম্বারের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- ওই বাড়ির প্রবাসী শাহাদাত এর বসত ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে অস্ত্রধারী ডাকাতদল। তাদের অধিকাংশের মুখে কালো মুখোশ ছিল। ঘরে কোনো পুরুষ লোক না থাকায় ডাকাতদল ওই প্রবাসীর ঘরের শিশুকন্যা সহ চারজনকে মারধর করে। ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদল শনাক্ত করা সহ তাদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC