
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ উপলক্ষ্যে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলা সদরের শ্রীশ্রী রাজকালী বাড়ির সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে শ্রীশ্রী রাজকালী বাড়িতে আলোচনা সভা হয়। এতে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট এর চান্দিনা উপজেলা সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফন্ট্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার দেব (জনি)।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সাহা।
অনুষ্ঠানে কুরছাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ বণিক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ গোপীনাথ বণিক, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট এর চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কার্তিক মেম্বার, ডা. রিপন নাহা, অধ্যাপক গৌতম কুমার দেব শ্যামল, শ্রীশ্রী রাজকালী বাড়ি পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, কৃষ্ণ দত্ত প্রমুখ।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোররা ধর্মীয় সাজ-সজ্জায় শোভাবর্ধন করে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC