
কুমিল্লার চান্দিনায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান ও শাকসবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭(চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম।
কর্মসূচির আওতায় উপজেলার ১৮শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নতমানের উফশী রোপা আমন ধানের বীজ ও সার,১২শ জনের মাঝে বিভিন্ন শাকসবজির বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার,১১০ জনের মাঝে পেঁয়াজ ও হাইব্রিড কাঁচা মরিচ বীজ ও সার এবং সরকারের নিবার্চনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন জাতের ১২শ ৫০টি চারা গাছ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক পৌর কাউন্সিলর শাহজাহান সরকার, অতিরিক্ত কৃষি অফিসার আমেনা বেগম, উপসহকারী কৃষি অফিসার মো. মাজেদুল ইসলাম,উপসহকারী কৃষি অফিসার সারোয়ার আলম সোহেল,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকরামুল্লাহ আসাদুজ্জামান শান্তসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।










