
কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী আসনে পৌরসভার মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এর নেতাকর্মীদের আয়োজনে উঠান বৈঠক হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ওই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রার্থীর মা জেবুন্নাহার। উপস্থিত ভোটারদের নিকট তিনি সন্তানের জন্য কলস প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে মঞ্জু মিয়া মেম্বার এর সভাপতিত্বে এবং মাওলানা ফয়েজুল্লাহ্ হেলালী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- পূর্ব চান্দিনা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আবুল কালাম আজাদ মনু’র স্ত্রী তাজনীন আক্তার চিনু, প্রার্থী আতিকুল আলম শাওন এর স্ত্রী মুশফিকা ভূইয়া।
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মো. নজরুল ইসলাম, চান্দিনা পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, মো. শাহজাহান সরকার, মো. সহিদুজ্জামান সরকার প্রমুখ। এতে প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।









