
রাইজিং ডেস্ক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ব্যাংকিং খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। আগ্রহীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরেই ন্যূনতম সিজিপিএ ৩.০০ বা প্রথম শ্রেণি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই জিপিএ-৫ অথবা ‘ও’ লেভেলে ২-বি এর সাথে কমপক্ষে ৩-এ এবং ‘এ’ লেভেলে ১-বি এর সাথে ১-এ থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বেতন: প্রবেশন সময়কাল প্রথম বছরে নির্বাচিত প্রার্থী মাসিক ৫২,০০০ টাকা বেতন পাবেন। ১ বছর পার হলে নির্বাহী অফিসার পদে পদোন্নতি পেলে মাসিক বেতন হবে ৬৭,৯০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বয়স: ৩০ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়।
আবেদনের নিয়ম: আগ্রহীরা http://career.eximbankbd.com/Welcome.aspx লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৩
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC