
রাইজিং ডেস্ক
চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা।
শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে রাজধানীর ব্যস্ত এই মোড়ে অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
সিলেট থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, 'চাকরি জাতীয়করণ আমাদের এক দফা দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC