
রাইজিং ডেস্ক
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামীকাল রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে চলেছে এই মহোৎসব। পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। এই উৎসবকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘোষণা করা হয়েছে লম্বা ছুটি।
দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। উৎসবের প্রথম ছুটি শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর নির্বাহী আদেশে, এরপর ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এই দুই দিনের ছুটির সঙ্গে যুক্ত হচ্ছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবীরা টানা চারদিন ছুটি উপভোগ করতে পারবেন। উৎসবের এই দীর্ঘ ছুটি স্বাভাবিকভাবেই আনন্দের মাত্রা বাড়িয়ে তুলেছে।
এদিকে সরকারি ছুটির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও থাকছে দীর্ঘ ছুটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ টানা ১২ দিন এই ছুটি কার্যকর থাকবে।
শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানীসহ সারাদেশে এখন উৎসবের আমেজ। উৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি চলছে। গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ৮৯৪টি বেশি মণ্ডপে দুর্গোৎসব পালন করা হবে। মণ্ডপ ও মন্দিরের সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে উৎসবের ব্যাপ্তি ও জৌলুস বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC