শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

চাকরিজীবীদের জন্য বছর শেষে আসছে টানা ৩ দিনের ছুটি

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Holiday
চাকরিজীবীদের জন্য বছর শেষে আসছে টানা ৩ দিনের ছুটি/ছবি: এআই/রাইজিং কুমিল্লা

চলতি বছরের শেষ দিকে সরকারি চাকরিজীবীদের জন্য এক টানা ৩ দিনের লম্বা ছুটির সুযোগ আসছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পড়েছে বড়দিন, যা একটি সাধারণ ছুটি।

এই বৃহস্পতিবারের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার সংযুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা মোট ৩ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন।

নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি না থাকলেও, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চাকরিজীবীরা এই বছরের শেষে আরও দুটি সাধারণ ছুটি পাবেন। এই দুটি ছুটির মধ্যে একটির সঙ্গেই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সংযোগে টানা ৩ দিনের অবকাশ পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের সরকারি ছুটির মধ্যে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) মঙ্গলবার পড়েছিল।

অন্যদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদন লাভ করেছে। তবে আগামী বছর মোট ছুটির সংখ্যা কমে ২৮ দিন হচ্ছে। এই ২৮ দিনের মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে মূল ছুটি হবে ১৯ দিন।

আরও পড়ুন