
রাইজিং কুমিল্লা ডেস্ক
চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকায় আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে নির্মাণাধীন ভবনের কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে সেখানে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে বর্তমানে তার মরদেহ রাখা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC