
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান তিনি। এসময় তিনি পুলিশের পেশাগত দায়িত্ব, মানবিক সেবা ও নীতি-নৈতিকতা বজায় রেখে ভবিষ্যতেও একই নিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাবীর হুসনাইন সানীব,সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC