
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে ১১ বছরের শিশুকে ফুসলিয়ে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষনের ঘটনায় জড়িত মাদ্রাসা শিক্ষক ’কে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি-২ ।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
র্যাব-১১ জানায়, গত ২৫ মার্চ দুপুরে চাঁদপুরের সদর মডেল থানা এলাকায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক ১১ বছরের শিশুকে ফুসলিয়ে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষনের ঘটনা ঘটে| প্রাথমিকভাবে জানা যায়, উক্ত মাদ্রাসা শিক্ষক নাসির উল্লাহ বাহাদুর ভিকটিমের পূর্ব পরিচিত হওয়ায় আসামী ভিকটিমকে তার নতুন মাদ্রাসায় ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে লঞ্চের কেবিনে নিয়ে উচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষন করে| উক্ত ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে চাঁদপুর জেলার সদর মডেল থানায় একটি মামলা দয়ের করেন করেন।
এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল র্যাব-১১ সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল চাঁদপুর জেলার চাঁদপুর সদর মডেল থানাধীন ষোলঘর বিটি রোড আব্বাসিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামী নাসির উল্লাহ বাহাদুর (২৩), পিতা-নিয়ামত উল্লাহ বেপারী, সাং-রঘুনাথপুর, ৫নং ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর মডেল, জেলা-চাঁদপুর গ্রেফতার করে|
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী| আসামী নাসির উল্লাহ ভিকটিমের মাদ্রাসা 'আল হাফসা'র পূর্বের শিক্ষক ছিলেন| সেই সুবাদে তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল| গত ২৫ মার্চ বিকেলে ভিকটিম রনাগোয়াল এলাকায় ঘুরতে বের হলে আসামী নাসির উল্লাহ তাকে নতুন মাদ্রাসা দেখানোর কথা বলে ফুসলিয়ে চাঁদপুর লঞ্চ ঘাটে নিয়ে যায়| আসামী ভিকটিমকে জোরপূর্বক ঢাকাগামী একটি লঞ্চে তুলে নেয় এবং সেখানে তাকে পরোটা, ডিম ও কফি খাওয়ায়|
এরপর লঞ্চের একটি কেবিনে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে| ঢাকায় পৌঁছানোর পর আসামী ভিকটিমকে একটি হোটেলে নিয়ে জোরপূর্বক গোসল করায় এবং তার পরিহিত কাপড় ধুয়ে ফেলে আলামত নষ্ট করার চেষ্টা করে| পরবর্তীতে পুনরায় লঞ্চযোগে চাঁদপুর ফেরার সময় আসামী নাসির উল্লাহ ভিকটিমকে লঞ্চে রেখে কৌশলে পালিয়ে যায়|
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে উক্ত ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে বলেও জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা রয়েছে ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC