
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর সদরে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ মে) জেলা প্রশাসন, চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার যৌথ উদ্যোগে চাঁদপুর সদর এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মধুফুড প্রোডাক্টস, স্বর্ণখোলা রোড, সদর, চাঁদপুরকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ঢাকা কনফেকশনারি, হাজী মহসিন রোড, চাঁদপুর সদরকে ১০ হাজার টাকা এবং কাশমিরি সুইটস অ্যান্ড লাইভ বেকারি, কালীবাড়ি মোড়, চাঁদপুর সদরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” এর ৩১ ধারায় রূপসী স্টোর, জোড়পুকুর পাড়, সদর, চাঁদপুরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ এবং নাজমুল হুদা।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ রাজিব ফকির এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ শামস তাবরেজ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC