শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র মৃত্যু

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Dead body
প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মাহফুজ হোসেন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুরের মহামায়া পশ্চিম বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মায়ের হাত ধরে আরবি পড়তে মাদরাসায় যাওয়ার পথে সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারায় শিশুটি।

নিহত মাহফুজ জামিউলতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদরাসার শিক্ষক মাঈনুল হকের ছেলে এবং একই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

শিশুর মা জয়নব বেগম জানান, হঠাৎ তার হাত ছাড়িয়ে দৌড়ে সড়ক পার হওয়ার সময় কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চাঁদপুর–কুমিল্লা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন