
রাইজিং ডেস্ক
চাঁদপুর জেলা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী ও দুইজন পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) ফরিদগঞ্জ ও হাইমচর থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলমের তত্ত্বাবধানে এসআই রাকিব হোসেন ভূঁঞার নেতৃত্বে পুলিশের একটি দল চরমান্দারী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ রাকিব হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। আটককৃত রাকিব ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
অন্যদিকে, ফরিদগঞ্জ থানার এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে গোবরচিত্রা এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়।
এছাড়া, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন সুমনের দিকনির্দেশনায় এসআই সমীর দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে দক্ষিণ আলগী এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী শাহিনা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC