শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Jubo League leader Md. Jasim Uddin
যুবলীগ নেতা মো. জসিম উদ্দিনইসি সচিব আখতার আহমেদসংগৃহীত

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় জেলা শহরের বাবুরহাট এলাকায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পরে আদালত জসিম উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে সদর উপজেলার বাবুরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক ও তার সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তার জসিম উদ্দিন সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের মৃত সরাফত আলী মালের ছেলে। তিনি ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক তিন বারের সভাপতি এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

ওসি মো. বাহার মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

আরও পড়ুন