
রাইজিং ডেস্ক
জাটকা ধরায় ১৫ জেলেকে আটক করা হয়েছে চাঁদপুর জেলায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে।
আটক জেলেদের মধ্যে ১১ জনের প্রত্যককে ২ মাস করে কারাদণ্ড এবং ৪ জনকে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।
এসময় জব্দ করা হয় ৫ হাজার মিটার কারেন্টজাল ও দুটি কাঠের নৌকা। এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার সদর উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌবাহিনী মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরায় হাতেনাতে ১৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার এম. শফিকুল ইসলাম, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, মোশারফ হোসেনসহ কোস্টগার্ড এবং নৌবাহিনী সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC