
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে এবং ১০ জন জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা মাছের পরিমাণ প্রায় ৫ হাজার ১০০ কেজি, যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
মঙ্গলবার মধ্যরাতে চরভৈরবী-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালায় কোস্টগার্ড সদস্যরা। তল্লাশিতে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। এ সময় জাটকা বহনের দায়ে বোটে থাকা ১০ জন জেলেকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে আটক প্রত্যেক জেলেকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী সময়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে জব্দ করা জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, দেশের মৎস্য








