
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরসহ দেশের ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মাঠ প্রশাসনের এই পদে রদবদলের অংশ হিসেবে মো. নাজমুল ইসলাম সরকার-কে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতে রাষ্ট্রপতি আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এদিকে, একই প্রজ্ঞাপনে চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন-কে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন, রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC