বুধবার ১৮ মার্চ, ২০২৬

চাঁদপুরের কচুয়ায় ব্রিজের রেলিং ভেঙে ঢাকাগামী বাস খাদে

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Dhaka-bound bus falls into ditch after bridge railing breaks in Chandpur's Kachua
চাঁদপুরের কচুয়ায় ব্রিজের রেলিং ভেঙে ঢাকাগামী বাস খাদে/ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় ঢাকাগামী একটি বাস ব্রিজের রেলিং ভেঙে নিচে ছিটকে পড়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার ভোররাতে উপজেলার বিতারা ইউনিয়নের সাজিরপাড় এলাকায় কচুয়া-গৌরীপুর সড়কে, স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, তিনি সেহেরি খাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে বাইরে এসে দেখেন বাসে আগুন জ্বলছে। দ্রুত স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সাচার পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেল্পার পালিয়ে যান।

আরেক স্থানীয় বাসিন্দা বরিউল ইসলাম বলেন, যাত্রীবিহীন বাসটি ভোররাতে ঈদের যাত্রী আনার উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে এটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হন।

আরও পড়ুন