
নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। এরই ধারাবাহিকতায় চাঁদপুরসহ দেশের ১৩টি জেলা ও মহানগর ইউনিটে নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।
সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত নতুন কমিটিগুলোর মধ্যে রয়েছে গাজীপুর জেলা ও মহানগর, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা, বরিশাল মহানগর, বরগুনা এবং চাঁদপুর জেলা যুবদল।
নতুন কমিটি অনুযায়ী, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি হয়েছেন নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ বাহার।
গাজীপুর মহানগর যুবদলের সভাপতি হয়েছেন আগের কমিটির আহ্বায়ক সাজেদুল ইসলাম। সিনিয়র সহসভাপতি করা হয়েছে আগের কমিটির সদস্য সচিব মাহমুদ হাসান রাজুকে। সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ইমরান রেজা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মণ্ডল।
গাজীপুর জেলা যুবদলের সভাপতি হয়েছেন ইযাছির আকরাম পলাশ। সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জাহাঙ্গীর শিকদারকে।
ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন জোবায়েদ হোসেন শাকিল, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরিফুল ইসলাম শিপু।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন সুজাউদ্দৌলা সুজা, সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রায়হান শরীফ হুলুদকে।
অন্যদিকে, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হয়েছেন আবু সাঈদ ফরহান, সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ এবং সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুনতাসির মনির।
বাগেরহাট জেলা যুবদলের সভাপতি হয়েছেন সুজন মোল্লা, সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সুমন পাইককে।
পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি হয়েছেন সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন।
বরগুনা জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসতিয়াক উল জলিল সোহাগ।
ভোলা জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌসকে। সিনিয়র সহসভাপতি হয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল আমিন হাওলাদার।
বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুশফিক রহমান অভিকে।
বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম জনি।
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হয়েছেন মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইউসুফ খান রনি।
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত আংশিক কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC