
রাবেয়া বেগম মিম

শীতকাল মানেই পিঠার মৌসুম। এই সময় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। এর মধ্যে মুগপাকন পিঠা বেশ জনপ্রিয়। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মচমচে।
চাইলেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন এই পিঠাটি। এর জন্য প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী নিচে দেওয়া হলো:
উপকরণ:
প্রণালী:
১. ডাল সেদ্ধ করে নিতে হবে। সামান্য লবণ ও হলুদ দিয়ে ডালের পানিটা এমন হিসেব করে দিতে হবে যেন ডাল সেদ্ধ হয়ে গলে মাখা মাখা ভাব থাকে। তারপর সেটা ডালঘুটনি দিয়ে ঘুটে/ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার ডালের সাথে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে হবে। রুটি বানানোর জন্য যেভাবে আটা ময়দা সেদ্ধ করা হয় ঠিক সেভাবে করতে হবে।
২. মিশ্রণটা চুলা থেকে নামানোর আগে তেল দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলতে হবে। গরম থাকতেই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটি ডিম দিয়ে ভালো করে মাখতে হবে। এবার মোটা করে রুটি বানিয়ে ইচ্ছেমতো সাইজ ও সেপে ডিজাইন করে নিতে হবে। অল্প আচে বাদামি কালার করে ভেজে নিতে হবে।
৩. সিরা তৈরির নিয়ম: পানি - ১ কাপ, চিনি - ১ কাপ, এক সাথে করে অল্প কিছুক্ষণ জ্বাল দিলেই তৈরি হয়ে যাবে সিরা। খুব বেশি ঘন হবে না। সামান্য আঠালো হলেই হবে।
৪. চুলা থেকে সিরা নামিয়ে পিঠাগুলো সিরায় ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর সিরা থেকে তুলে নিলেই হয়ে যাবে দারুণ মজার মচমচে মুগপাকন পিঠা।
টিপস:
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC