প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১২:৪১ পি.এম ||
প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৪, ৮:৫০ এএম
ঘরে বসেই তৈরি করুন স্বাস্থ্যকর মেয়োনিজ ও শর্মা সস
লাইফস্টাইল ডেস্ক
অনেকেই বার্গার, শর্মা, স্যান্ডউইচ, সালাদ ইত্যাদি খাবার খেতে পছন্দ করেন। এই খাবারগুলোর সাথে মেয়োনিজ ও শর্মা সস একটি অপরিহার্য উপাদান। তবে বাজারে কেনা মেয়োনিজ ও শর্মা সসে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে। তাই স্বাস্থ্য সচেতনরা এগুলো ঘরেই তৈরি করতে চান।
ঘরে মেয়োনিজ ও শর্মা সস তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়েই এগুলো তৈরি করা যায়।
মেয়োনিজ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:
ডিম ১ টি
চিনি ১ টেবিল চামচ
লবন আধা চা চামচ
সাদা সরিষা বাটা আধা চা চামচ
তেল ৩/৪ কাপ
রসুন কুচি ১ চা চামচ
সিরকা ১ টেবিল চামচ
গোল মরিচ গুঁড়া আধা চা চামচ
গুঁড়া দুধ ১ টেবিল চামচ (অপশনাল)
প্রণালী:
ব্লেন্ডারে তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ৩০ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিন।
আস্তে আস্তে তেল ঢালতে শুরু করুন। তেল একবারে ঢালা যাবে না। থেমে থেমে ৪-৫ বারে ঢালুন।
২ মিনিটের মধ্যে মেয়োনিজ তৈরি হয়ে যাবে।
বার্গার/শর্মা সস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:
ডিম ১ টি
চিনি ১ টেবিল চামচ
লবন আধা চা চামচ
সাদা সরিষা বাটা আধা চা চামচ
তেল ৩/৪ কাপ
রসুন কুচি ১ চা চামচ
সিরকা ১ টেবিল চামচ
গোল মরিচ গুঁড়া আধা চা চামচ
গুঁড়া দুধ ১ টেবিল চামচ (অপশনাল)
টমেটো সস ৪ টেবিল চামচ
প্রণালী:
মেয়োনিজ এর মতো একই পদ্ধতিতে ব্লেন্ড করে টমেটো সস এ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে শর্মা সস।
টিপস:
মেয়োনিজ ১ সপ্তাহের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যায়।
মেয়োনিজের পারফেক্ট কনসিস্টেন্সি বোঝার উপায় হলো - ব্লেন্ডার উপুড় করে ধরলে সাথে সাথে গড়িয়ে পড়বে না, পড়লে আরেকটু তেল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী