
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে চাঁদপুরের ১১ দলীয় ঐক্যজোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপিসহ ঐক্যজোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। একটি অসাধু সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করে তুলেছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
তারা আরও বলেন, গ্যাস সংকট, বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব সমস্যার দ্রুত সমাধান এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান মিয়া, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, এলডিপি নেতা সরোয়ার খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC