
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লায় গ্যাসের সংকটের কারণে সিএনজি অটোরিকশার সংকট দেখা দিয়েছে। এতে গণপরিবহনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সঙ্গে সংকটের সুযোগ নিয়ে কিছু অটোরিকশাচালক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুমিল্লার বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশার সংকট দেখা যায় বলে স্থানীয় যাত্রীদের অভিযোগ। এ সুযোগে স্বল্প দূরত্বের যাত্রাতেও বাড়তি ভাড়া দাবি করছেন কিছু চালক।
যাত্রীদের অভিযোগ, সাধারণত ২০ টাকা ভাড়ার যেসব পথে যাতায়াত করা যায়, সেসব পথে এখন ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে। একইভাবে ১০ টাকার নির্ধারিত ভাড়া কোনো কোনো ক্ষেত্রে বেড়ে ২০ থেকে ৩০ টাকা নেওয়া হচ্ছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভোগান্তি ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলে ধরেছেন। তাদের দাবি, জ্বালানি সংকটের কারণে পরিবহন সংকট তৈরি হলেও এর সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যাত্রীরা সিএনজি সংকটের পাশাপাশি ভাড়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC