
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের আবদুল মালেক ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ মারাত্মক রূপ নেয়। এ সময় ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া বড় ভাই বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত আনিসুর রহমান ভূইয়া পালিয়ে যান। এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার শনিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC