
নিজস্ব প্রতিবেদক

গোমতী নদীর পানি বিপদসীমার ৬.৭৫ মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৯ মে) রাতে কুমিল্লা জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে জানানো হয়েছে, কুমিল্লায় আজ সারাদিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। এতে গোমতী নদীসহ আশেপাশের খাল-বিল ও নদী-নালায় পানির প্রবাহ স্বাভাবিকের চেয়ে সামান্য বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ২৯/০৫/২০২৫ তারিখের রাত ০৯:০০ ঘটিকার তথ্য অনুযায়ী, গোমতী নদীর প্রবাহ বিপদসীমা থেকে প্রায় প্রায় ৬.৭৪ মিটার (২২.১১ফুট) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC