
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে টেকসই নগর উন্নয়ন ও আধুনিক অবকাঠামো নির্মাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
বুধবার (১৫ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা, নগর উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং গৃহায়ন খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আধুনিক, টেকসই ও জনবান্ধব অবকাঠামো নির্মাণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ খাতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দেশের অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে চলমান অগ্রগতির প্রশংসা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি গৃহায়ন ও অবকাঠামো উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC