
বলিউডে আবারও জোর গুঞ্জন—সম্পর্কে ভাঙনের পথে হাঁটছেন তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীর্ঘ দিনের প্রেম এবং প্রায় আট বছরের দাম্পত্য জীবনের পর চলতি বছরের সেপ্টেম্বরেই নাকি বিচ্ছেদের দিকে এগোচ্ছেন তারা—এমনই দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়।
মূলত একটি ভাইরাল পোস্ট থেকেই এই জল্পনার সূত্রপাত। সেখানে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে মতের অমিল বাড়ছিল। সেই দূরত্বই ধীরে ধীরে তাদের সম্পর্ককে বিচ্ছেদের দিকে ঠেলে দিয়েছে। এমনকি, ওই পোস্টে আইনি প্রক্রিয়ার সম্ভাব্য সময়সীমাও উল্লেখ করা হয়েছে—জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ হতে পারে বলেও দাবি করা হয়েছে।
এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। বিশেষ করে তাদের কন্যা দুয়ার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। মাত্র দেড় বছরের এই শিশুকে ঘিরে ভক্তদের আশঙ্কা আরও বেড়েছে।
এদিকে, সাম্প্রতিক একটি ঘটনাও এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ছবির সাফল্য নিয়ে যখন চারদিকে আলোচনা, তখন স্বামীর এই সাফল্যে সামাজিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি দীপিকা—এই বিষয়টিই অনেকের নজর কেড়েছে। যদিও পরে অভিনেত্রী জানান, তিনি আগেই ছবিটি দেখেছেন এবং সমালোচকদের উদ্দেশে কটাক্ষও করেছেন।
সব মিলিয়ে একের পর এক ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি ও জল্পনা। তবে এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রণবীর বা দীপিকা কেউই। ফলে, গুঞ্জন কতটা সত্য আর কতটা নিছক জল্পনা—তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
তারকাজগতের সম্পর্ক নিয়ে সময়ে সময়ে নানা গুজব ছড়ায়। তাই অনেকেই মনে করছেন, এটিও হয়তো তেমনই একটি অপ্রমাণিত দাবি।
তবুও অফিশিয়াল কোনো বিবৃতি না আসা পর্যন্ত এই তারকা দম্পতিকে ঘিরে তৈরি হওয়া রহস্যের কোনো সমাধান মিলছে না। এখন দেখার বিষয়, বিটাউনের এই পাওয়ার কাপল তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কী বার্তা দেন।










