
রাইজিং ডেস্ক
নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে জান্নাত বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আমিনুল গ্রামে এ ঘটনা ঘটে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জান্নাত বেগম (৪৫) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সুবর্ণচর উপজেলায় বৃষ্টি শুরু হয়। এ সময় জান্নাত মাঠ থেকে গরু আনতে যান। পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি দেব প্রিয় দাশ বলেন, নিহত গৃহবধূ পাঁচ সন্তানের জননী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বাড়িতে তাকে দাফনের প্রস্তুতি চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC