শনিবার ৪ এপ্রিল, ২০২৬

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন এমপি

রাইজিং ডেস্ক

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন এমপি
গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন এমপি/ছবি: সংগৃহীত

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন আখতার হোসেন এমপি।

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আজ শনিবার (৪ এপ্রিল) জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান।

বক্তারা বলেন, গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং সংবিধান সংস্কার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

আরও পড়ুন