
রাইজিং কুমিল্লা অনলাইন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ। গত শনিবার রাজধানীর বাড্ডা এলাকার এলেন কমিউনিটি সেন্টারে দলটির এক গুরুত্বপূর্ণ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দলীয় সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবে। সারাদেশে দলটি 'ট্রাক' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সভায় একইসঙ্গে গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান আরও জানান, গণঅধিকার পরিষদের আয়োজনে এই সভায় আসন্ন জাতীয় নির্বাচনে দলের দলীয় অবস্থান এবং প্রার্থী চূড়ান্তকরণ বিষয়ে বিশদ ও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সভাটি সঞ্চালনা করেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC