
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আগামী ২৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০–এর মধ্যে অন্তত ৪.৫০ থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা ৫.০০–এর মধ্যে অন্তত ৪.০০ থাকতে হবে।
বয়স: ৩২ বছরের কম হতে হবে।
অন্যান্য: যোগদানের আগে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা সাময়িক সনদ (প্রভিশনাল সার্টিফিকেট) দেখাতে হবে।
বেতন: প্রশিক্ষণ চলাকালে ম্যানেজমেন্ট ট্রেইনিরা মাসে ৮৫ হাজার টাকা বেতন পাবেন। এক বছরের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তারা ‘এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে স্থায়ী হবেন। স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে এক লাখ টাকা। এছাড়া পাঁচ বছর শাখা পর্যায়ে কাজের পর বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ (ক্রস–ফাংশনাল অপরচুনিটি) মিলবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময় প্রার্থীকে বিভাগীয় পছন্দের তালিকা (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও কুমিল্লা) নির্বাচন করতে হবে।
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, ২টি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২৬।









