
রাইজিং কুমিল্লা ডেস্ক
ক্যান্সার প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের বাজেটের বড় একটি অংশ প্রয়োজনে ক্যান্সারের চিকিৎসায় ব্যয় করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা রাখা হবে না। পাশাপাশি ক্যান্সার চিকিৎসার মেশিন ক্রয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করছে। এ খাতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাস্থ্য খাতে দায়িত্ব পালনে কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাফিলতি করলে কারও চাকরি থাকবে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC