
রাজু আহমেদ, ববি প্রতিনিধি

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে প্রায় চার ঘন্টা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৩ টায় মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে বাংলা ব্লকড এর দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল দিয়ে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা।
এদিকে আগামীকাল বুধবার সারাদিন মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ২য় দিনের মত বাংলা ব্লকেড কর্মসূচি পালন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
উল্লেখ্য, গত ০৫ মে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC