রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৮ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - BNP nominated candidate Zakaria Taher Sumon files nomination papers for Comilla-8 constituency
কুমিল্লা-৮ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন/ছবি: রাইজিং কুমিল্লা

বিএনপি মনোনীত কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা) আসনের সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, বরুড়া উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জাকারিয়া তাহের সুমন বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। বরুড়ার সাধারণ মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাদের প্রার্থীর প্রতি সমর্থন জানান। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বরুড়া উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাকারিয়া তাহের সুমন বিপুল ভোটে বিজয়ী হবেন।

আরও পড়ুন