
কুমিল্লার চান্দিনার ১নং ওয়ার্ড এর কচুয়ারপাড়, আংশিক বেলাশ্বর এবং ৪নং ওয়ার্ড এর মধ্য বেলাশ্বর ভোটার এলাকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি’র আয়োজনে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
এসময় তিনি দল-মত নির্বিশেষে সকলের নিকট ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উঠান বৈঠকে বিএনপি নেতা রমিজ উদ্দিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিএনপি নেতা কবির উদ্দিন ভূইয়া, সাবেক কাউন্সিলর আবদুস সামাদ, যুবদল নেতা আবুল হাশেম, কেন্দ্রের প্রধান সমন্বয়ক ছাত্রদল নেতা তারেকুল ইসলাম বাবু।
ছাত্রদল নেতা মো. আরিফুর রহমান এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বিএনপি নেতা শাহজাহান সিরাজ চেয়ারম্যান, মো. শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান, কৃষকদল নেতা মোবারক হোসেন মোবা, মনির হোসেন শানু, বিএনপি নেতা আবদুর রশিদ, মো. চারু মিয়া, শরীফুল ইসলাম, ছাত্রদল নেতা হৃদয়, রিয়াজ, আল আমিন, হিমেল, যুবদল নেতা মো. হোসেন, মো. রুবেল, মো. সাগর, মো. রিপন, বিল্লাল হোসেন, আবু হানিফ প্রমুখ।









