
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সেনানিবাস) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে হাজী ইয়াছিনের কর্মী ও সমর্থকরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় হাজী ইয়াছিনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।









