
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ উপজেলা, সিটি কর্পোরেশন এবং সেনানিবাস) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইউমুল হক রিঙ্কু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিয়েছে। দলের সম্মান আমি জীবন দিয়ে হলেও রক্ষা করবো।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC