
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার রেইসকোর্স বিএনপির উদ্যোগে নগরীর ৩ নম্বর ওয়ার্ডে হাজারো নারী ভোটারের অংশগ্রহণে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এবং মহানগর যুবদল নেতা আকিবুর রহমান আকিবের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি রেহনা রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় তাঁর সহধর্মিণী আফরোজা জেসমিন টিকলি, কুমিল্লা সদর-০৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর কন্যা ড. চৌধুরী সায়মা ফেরদৌস, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. কাইমুল হক রিংকুর সহধর্মিণী ফেরদৌস আরা রতনা, জুলাই যোদ্ধা সাদমানের মা সারমিন আক্তার, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেনের সহধর্মিণী শিরিন আনোয়ার ও পুত্রবধূ সামিহা ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইকরাম হোসেন, আবু ইউসুফ রেনু, স্বপ্ন আলী, এবিএম সুমন, যুবদল নেতা মোহাম্মদ সানি, যুবদলের সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শরিফসহ ১০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সকল নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, “আমাদের নেতা তারেক রহমান কুমিল্লা-৬ আসনে প্রবীণ নেতা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। আমরা উনাকে ৩৩ দিয়ে পাস নয়, ৮০ পারসেন্ট মার্কস দিয়ে পাস করাব।”
এ সময় মনিরুল হক সাক্কুর হাত থেকে মাইক নিয়ে তাঁর সহধর্মিণী আফরোজা জেসমিন টিকলি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনি মনিরুল হক চৌধুরীকে সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বাধিক ভোটে গোল্ডেন এ প্লাস দিয়ে পাস করাতে হবে। না পারলে আপনার খবর আছে।”
সভায় আরও বক্তব্য রাখতে গিয়ে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন,“এই শেষ সময়ে আপনাদের কাছে অনুরোধ—ধানের শীষে আমাদের মনিরুল হক চৌধুরীকে একটি ভোট দিন। কুমিল্লার যত সমস্যা, যত স্বপ্ন—আগামী পাঁচ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC