
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন ও নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. মঈন খানের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা-৬ আসনের আওতাধীন আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়নে নতুন কিছু প্রকল্প গ্রহণ ও অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কুমিল্লার জনসাধারণের প্রয়োজন, স্থানীয় সমস্যা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং সেগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. মঈন খান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টু, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমনসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC