শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৫ আসনে বাইক নিয়ে জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের শোভাযাত্রা

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ড. এডভোকেট মোবারক হোসাইন/ছবি: সংগৃহীত

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এর নের্তৃত্বে ১ হাজারেরও অধিক বহর নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রা চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান নের্তৃবৃন্দরা। একইসাথে জামায়াতে ইসলামীর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।

শনিবার (২২নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা-মিরপুর সড়কের দড়িয়ারপাড় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা অংশ নেয়। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এসময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান ড. এডভেকেট মোবারক হোসাইন।

এতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

‎আগামী দিনের ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। এজন্য সবাইকে একত্রিত হয়ে ভবিষ্যতে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞা করার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, ব্যানার, পোষ্টার, গেইট ছিঁড়ে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কমানো যাবে না। প্রতিহিংসা করে কখনো সামনে এগিয়ে যাওয়া যায় না। গত ১৭ বছরে জেল-জুলুম দিয়ে জামায়াতে ইসলামকে শেষ করা যায় নাই। মাঠে যখন নেমেই পড়েছি তখন কেউ আমাদের দামিয়ে রাখতে পারবে না। প্রয়োজনে আগামীদিনে দাঁড়িপাল্লার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো আমরা ইনশাল্লাহ্। শোভাযাত্রায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন