
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন এর পক্ষে ব্যাপক গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে শশীদল ইউনিয়ন যুবদলের নের্তৃবৃন্দরা।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম ও সদস্য সচিব মোঃ সৌরভ সাগর ইউনুছ এর নের্তৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাঁশতলী গ্রামে এই গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গনসংযোগকালে বাঁশতলী গ্রামের প্রতিটি পাড়া-মহল্লা, হাট-বাজার, দোকানপাট ও ঘরে ঘরে হাজী জসিম উদ্দিনের পক্ষে সালাম ও লিফলেট বিতরণ করা হয়। সেখানে প্রতিটি ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোনয়ন ঘোষণার পর থেকেই শশীদল ইউনিয়ন যু্বদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম ও সদস্য সচিব মোঃ সৌরভ সাগর ইউনুছ এর নের্তৃত্বে ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনকে বিজয়ী করার লক্ষে ব্যাপক কাজ করে যাচ্ছে যুবদলের নের্তৃবৃন্দরা।
প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে যুবদলের এই নের্তৃবৃন্দরা। এবিষয়ে শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম বলেন, একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক জাতীয়তাবাদী দলের নেতা হাজী জসিম উদ্দিন।
তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ এই জনপদে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে এই জনপদে ব্যাপক উন্নয়ন করার লক্ষে হাজী জসিম উদ্দিনকে বিজয়ী করতে হবে। তাহলেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC