মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

‎কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোট চেয়ে গনসংযোগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোট চেয়ে গনসংযোগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
‎কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোট চেয়ে গনসংযোগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে ভোট চেয়ে গনসংযোগ করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ২ বারের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ শামসুল আলম।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার মাধবপুর, ষাইটশালা, উত্তর চান্দলা, চান্দলা বাজার, বড়ধুশিয়া, ব্রাহ্মণপাড়া সদর, দীর্ঘভূমি, বেজুরাসহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও পাড়া-মহল্লায় তার সমর্থিত বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে এই গনসংযোগ করেন।

গনসংযোগকালে তিনি প্রত্যেক ভোটারদের কাছে ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে ভোট কামনা করেন। এসময় তার সাথে বিপুল সংখ্যাক বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন