
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকাল ৩টা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত শশীদল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মানরা গ্রামের পাড়া-মহল্লা, হাট-বাজার ও প্রতিটি ঘরে ঘরে এই গণসংযোগ করা হয়।
গনসংযোগকালে ড. এডভোকেট মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের লিফলেট জনগনের কাছে পৌঁছানো হয়।
এতে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম ও সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি) এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ বাবুল, ডাঃ মোঃ হামিদ, মাওলানা মোশারফ হোসেন, মুন্সী আব্দুল কুদ্দুছ, মোজাম্মেল হক, হাফেজ মো. জহির, মো. জজু মিয়া, মোঃ ফয়েজ আহাম্মেদ, ছাত্রনেতা গোলাম রাব্বি, আবুল কাশেম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রাসেলসহ অন্যান্য দায়িত্বশীল নের্তৃবৃন্দরা।
এসময় নের্তৃবৃন্দরা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। যেখানে সৎ ও দক্ষ নাগরিক করে গড়ে তোলা হয়। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করবে। সেজন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার আহবান জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC