
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের ব্যাপক গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি) এর নের্তৃত্বে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে রামচন্দ্রপুর উত্তর ও পূর্বপাড়া গ্রামের প্রতিটি দোকানপাট ও ঘরে ঘরে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নের্তৃবৃন্দরা। এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনকে বিজয়ী করতে আহবান জানান নের্তৃবৃন্দরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC