শুক্রবার ১০ এপ্রিল, ২০২৬

কুমিল্লা-৫ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Jamaat-e-Islami's election campaign for Comilla-5 constituency
কুমিল্লা-৫ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি গনমিছিল উপজেলা মডেল মসজিদ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এতে উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন।

তিনি বলেন, দাঁড়িপাল্লার গনজোয়ার দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। জামায়াতের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। কারো কারো উপরে হামলা করা হচ্ছে। আর যদি একটি কর্মীর উপরও হামলা করা হয় তাহলে আগুন জ্বলবে। যে আগুন কেউ নিভাতে পারবে না। আমাদের ধ্যের্যের পরীক্ষা নিবেন না। ধ্যের্যের বাঁধ ভেঙে গেলে কেউ পালানোর রাস্তা পাবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশ্য আরো বলেন আগামী ১২ তারিখ প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। কেউ যদি অন্যায়ভাবে ভোটকেন্দ্র দখল করতে আসে তাহলে শক্ত হাতে দমন করতে হবে।

এসময় কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, মহানগর শুরা সদস্য লুৎফর রহমান খান মাসুম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, এনসিপির সমন্বয়ক মো. জহিরুল ইসলাম সরকারসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন