শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

হাসনাত আব্দুল্লাহ/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি জানান, আসন্ন নির্বাচনে পঞ্চগড়-১ আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর-৪ আসনে নিজেই—দলীয় সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা-৯ আসনে তাসনিম জারা, এবং ঢাকা-১৮ আসনে নাসিরুদ্দীন পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনটি দেবীদ্বার উপজেলার অংশ। এ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মঞ্জুরুল আহসান মুন্সী। গত ৩ নভেম্বর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশ করেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সম্ভবত চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে এবং নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত হওয়ার কথা।

আরও পড়ুন