মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Yusuf Hakim Sohel
ইউসুফ হাকিম সোহেল/ছবি: সংগৃহীত/কোলাজ রাইজিং কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউসুফ হাকিম সোহেলের জমা দেওয়া হলফনামা অসম্পূর্ণ ছিল। হলফনামায় প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে উল্লেখ না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। বিশেষ করে হলফনামায় নাগরিক তথ্য সংক্রান্ত ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না—সে বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।

এসব ত্রুটির কারণে নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, প্রার্থীর হলফনামা নির্বাচনী প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এতে কোনো তথ্য গোপন করা বা অসম্পূর্ণ রাখা যাবে না। সব তথ্য সঠিক ও পূর্ণাঙ্গভাবে প্রদান করতে হয়।

তবে তিনি আরও জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করার মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন