
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৩ (মুরাদনগর) জাতীয় সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি দলের প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ—তিন দলই তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে।
মুরাদনগর আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হচ্ছেন সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান। তিনি মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের মেম্বার ছিলেন।
বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। যেহেতু এই আসনে তাঁর দলের আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তাই তিনিই গণ অধিকার পরিষদের একমাত্র মনোনীত প্রার্থী হতে চলেছেন।
অন্যদিকে, এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি মুরাদনগরের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।
মুরাদনগর আসনে বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের প্রার্থী চুড়ান্ত হলেও, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC